২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'জামিনে বিধিনিষেধ বিচারবিভাগের স্বাধীনতা বিরোধী'

অবিলম্বে জরুরি বিধিমালা প্রত্যাহারের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতি মনে করে, সংসদ না থাকা অবস্থায় আইন প্রণয়নের মাধ্যমে জামিনের উপর বিধিনিষেধ আরোপ করা বিচার বিভাগের স্বাধীনতার বিরুদ্ধে একটি পদক্ষেপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে জরুরি বিধিমালা প্রত্যাহারের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতি মনে করে, সংসদ না থাকা অবস্থায় আইন প্রণয়নের মাধ্যমে জামিনের উপর বিধিনিষেধ আরোপ করা বিচার বিভাগের স্বাধীনতার বিরুদ্ধে একটি পদক্ষেপ। জরুরি বিধির মামলায় হাইকোর্ট জামিন দিতে পারবে না- বুধবার আপিল বিভাগের এ রায় দেওয়ার পর সমিতি জরুরি বিধিমালা প্রত্যাহারের এ দাবি জানাল। বৃহস্পতিবার জরুরি বিধিমালা নিয়ে সমিতির জরুরি সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্তে বলা হয়, জামিন পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করার মাধ্যমে সমাজে সুবিচারের ভারসাম্য নষ্ট হবে। তাই জামিন প্রদানের ক্ষমতা খর্ব করে প্রণীত জরুরি ক্ষমতা বিধিমালা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যালয়ে সভার সিদ্ধান্তে আরও বলা হয়েছে, আপিল বিভাগের রায়ের ফলে সুবিচার নিশ্চিতের জন্য উপযুক্ত মামলায় উচ্চ আদালতের জামিন দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্য বিঘি