২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে রাধা মূর্তি উদ্ধার, চারজন গ্রেপ্তার

কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রাম থেকে বুধবার রাতে একটি রাধা মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। মূর্তি পাচারের সঙ্গে জড়িত অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঝিনাইদহ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রাম থেকে বুধবার রাতে একটি রাধা মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। মূর্তি পাচারের সঙ্গে জড়িত অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কালীগঞ্জের নরেন্দ্রপুর গ্রামের ওয়াদুদ ও ইয়াকুব, নিয়ামতপুর গ্রামের হাসান এবং চাপড়া গ্রামের খালেক। র‌্যাব-৬ এর ক্যাপ্টেন হাসনাত জানান, মূর্তিটি পাচারের চেষ্টা করা হচ্ছে- বুধবার রাত ১২টার দিকে র‌্যাব-৬ সদস্যরা এই খবর পেয়ে নিয়ামতপুর গ্রামের আবুল হাশেম নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে। তবে হাশেমকে গ্রেপ্তার করা যায়নি। তিনি জানান, মূর্তিটি ছিল নলডাঙ্গার (সদর উপজেলা) রাজাদের। রাজবাড়ী ধ্বংসপ্রাপ্ত হলে মাটির নিচে চাপা পড়ে যায়। উদ্ধারের পর মূর্তিটি হাত বদল হয়ে হাশেমের হস্তগত হয়। র‌্যাব ক্যাপ্টেন জানান, মূর্তিটি বিক্রির ব্যাপারে পাচারকারী চক্রের সঙ্গে দর কষাকষি চলছিল। এর দাম উঠেছিল ১০ লাখ টাকা। তিনি জানান, ১২ কেজি ওজনের মূর্তিটির দৈর্ঘ দেড় ফুট এবং এটি পিতল ও সোনার মিশ্রনে তৈরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৫৭ ঘ.