২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ৮টি বোয়িং কেনার চূড়ান্ত চুক্তি স্বাক্ষর

আটটি উড়োজাহাজ কিনতে বাংলাদেশ বিমানের সঙ্গে বিমান নির্মাতা বোয়িং কোম্পানির চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার কুর্মিটোলা বিমান প্রশিক্ষণ কেন্দ্রে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বোয়িংয়ের কাছ থেকে ১২৬ কোটি ৫০ লাখ ডলারে (প্রায় ৯ হাজার কোটি টাকা) আটটি উড়োজাহাজ কিনছে। এর মধ্যে চারটি ২০১৩ সালের ডিসেম্বর মাসে এবং বাকি চারটি ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে বহরে যুক্ত হবে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 09:41 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটটি উড়োজাহাজ কিনতে বাংলাদেশ বিমানের সঙ্গে বিমান নির্মাতা বোয়িং কোম্পানির চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। (আরও তথ্যসহ) মঙ্গলবার কুর্মিটোলা বিমান প্রশিক্ষণ কেন্দ্রে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বোয়িংয়ের কাছ থেকে ১২৬ কোটি ৫০ লাখ ডলারে (প্রায় ৯ হাজার কোটি টাকা) আটটি উড়োজাহাজ কিনছে। এর মধ্যে চারটি ২০১৩ সালের ডিসেম্বর মাসে এবং বাকি চারটি ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে বহরে যুক্ত হবে। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের কথা জানিয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এয়ারক্রাফটগুলো বাংলাদেশে পৌঁছতে সময় লাগবে। অন্তর্বর্তী সময়ে দুটি ৭৩৭ বোয়িং ইজারা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।" উড়োজাহাজ কেনার জন্য বিমান ও বোয়িংয়ের মধ্যে গত ১৫ মার্চ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল, মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ. মরিয়ার্টি, বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমএ মোমেন, বোয়িং কোম্পানির সহ সভাপতি মার্টিন বেনটর্ট, পরিচালক (চুক্তি) গ্লেন গ্রীন প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। এমএ মোমেন ও গ্লেন গ্রীন প্রথমে আটটি বোয়িং কেনার চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেন। এর পর দুটি বোয়িং ৭৩৭ ইজারা নেওয়ার সমঝোতা স্মারকে সই করেন তারা। মাহবুব জামিল বলেন, "এটি একটি ঐতিহাসিক দিন। বিমান সামনের দিকে এগিয়ে যেতে চায়। অতীতের দিকে আর নয়। বর্তমানে দাঁড়িয়ে আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই। উজ্জ্বল বাংলাদেশ আমাদের ভবিষ্যত।" মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ. মরিয়ার্টি বলেন, "এই চুক্তি দ'ুদেশের বাণিজ্য বৃদ্ধির পথকে সুগম করবে। বিগত বছরগুলোতে দু'দেশের বাণিজ্য বৃদ্ধির ধারাবাহিকতাতেই এই চুক্তি স্বাক্ষর সম্ভব হয়েছে।" পরে এক সংবাদ সম্মেলনে মাহবুব জামিল জানান চুক্তি অনুযায়ী বিমান বোয়িংয়ের কাছ থেকে পর্যায়ক্রমে চারটি ৭৭৭-৩০০ ইআর এবং চারটি ৭৮৭-৮ সিরিজের উড়োজাহাজ কিনবে। এর মধ্যে ৭৭৭-৩০০ ইআর চারটি ২০১৩ সালের ডিসেম্বর মাসে এবং ৭৮৭-৮ উড়োজাহাজ চারটি ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে পাওয়া যাবে। উড়োজাহাজগুলোর মোট দামের ৮৫ শতাংশ যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংকের কাছ থেকে ১২ বছর মেয়াদে ঋণ নেবে বিমান কর্তৃপক্ষ। কয়েকটি দেশি ব্যাংকের একটি কনসোর্টিয়ামের কাছ থেকে পাওয়া যাবে বাকি ১৫ শতাংশ ঋণ। কেনা উড়োজাহাজগুলো এসে পৌঁছানোর আগে অন্তর্বতী সময়ে বিমানের বহর স