২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে স্বামী ও গৃহকর্মী খুনের ঘটনায় বন্ধুসহ স্ত্রী আবারো রিমান্ডে

যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারী ফারুখ আহমেদ ও গৃহকর্মী সুমিকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ফারুখ আহমেদের স্ত্রী মিনারা আহমেদ মিলি ও মিলির বন্ধু মো. আমীর ফয়সালকে গোয়েন্দা পুলিশ রোববার দ্বিতীয় দফা রিমান্ডে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারী ফারুখ আহমেদ ও গৃহকর্মী সুমিকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ফারুখ আহমেদের স্ত্রী মিনারা আহমেদ মিলি ও মিলির বন্ধু মো. আমীর ফয়সালকে গোয়েন্দা পুলিশ রোববার দ্বিতীয় দফা রিমান্ডে নিয়েছে। এছাড়া, যে বাসায় খুনের ঘটনা ঘটেছে সেখানকার দুই দারোয়ান মজনু ও মনিরকেও রিমান্ডে নেওয়া হয়েছে। রোববার বিকেলে মিলি, আমীর ফয়সাল, মজনু ও মনিরকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ সাত দিনের রিমান্ড চায়। মহানগর হাকিম শাহিন উদ্দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মিলি ও আমির ফয়সালকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ১৩ এপ্রিল মধ্যরাতে বনানীর ১ নম্বর সড়কের ১ নম্বর বাড়ির তিন তলার ফ্ল্যাট থেকে ফারুখ আহমেদ ও গৃহকর্মী সুমির লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব নেয়। ১৪ এপ্রিল রাতে পুলিশ ফারুখ আহমেদের স্ত্রী মিলি ও আমীর ফয়সালকে গুলশান থানায় নিয়ে আসে। পরদিন তাদের গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া, ফ্ল্যাটের দারোয়ান মজনু ও মনিরকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এলএইচ/এসএনডি/১৯৫২ ঘ.