ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সব দেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, "সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্র"তা নয়- এ পররাষ্ট্র নীতির আলোকে আমাদের একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে।"
রাজেন্দ্রপুর সেনানিবাসে রোববার সকালে অনুশীলন কার্যক্রম 'শান্তিদূত- ২' এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেনারেল মইন এ কথা বলেন।
গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই অনুশীলনে যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ, ব্র"নাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মোঙ্গলিয়া, নেপাল, দক্ষিণ কোরিয়া ও টোংগা- এ ১০টি দেশের ৩৫৫ জন সামরিক কর্মকর্তা ও সৈনিক অংশ নেন।
বর্তমান শতাব্দীতে বিশ্ব নিরাপত্তার পরিবর্তিত চিত্রের উল্লেখ করে সেনাপ্রধান বলেন, "এ শতাব্দীতে রাষ্ট্রের অভ্যন্তরে এবং আন্তঃরাষ্ট্রীয়ভাবেও অশান্তি ছড়িয়ে পড়তে পারে। এজন্য শান্তিরক্ষায় নিয়োজিত দেশগুলোর মধ্যে পরস্পর সমঝোতা ও জানার ক্ষেত্র স
bdnews24