২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসংখ্যা নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারির দাবি

দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য 'জনসংখ্যা নিয়ন্ত্রণ' অধ্যাদেশ জারির দাবি জানিয়েছে সিটিজেন্স রাইট্স মুভমেন্ট। এক সন্তানধারী দম্পতি ও সন্তানকে সরকারি-বেসরকারি ক্ষেত্রে সুবিধা প্রদানে অগ্রাধিকারসহ ১৮ দফা সুপারিশও করেছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য 'জনসংখ্যা নিয়ন্ত্রণ' অধ্যাদেশ জারির দাবি জানিয়েছে সিটিজেন্স রাইট্স মুভমেন্ট। এক সন্তানধারী দম্পতি ও সন্তানকে সরকারি-বেসরকারি ক্ষেত্রে সুবিধা প্রদানে অগ্রাধিকারসহ ১৮ দফা সুপারিশও করেছে সংগঠনটি। জাতীয় প্রেসক্লাবে শনিবার 'বাংলাদেশে কৃষিজাত দ্রব্যের ঊর্ধ্বগতির কারণ ও বাস্তবতার নিরিখে দৃঢ়তার সাথে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও কৃষি উৎপাদন প্রক্রিয়ায় বিপ্লবী পদক্ষেপ জরুরি' শীর্ষক গোলটেবিলে এ সুপারিশ করা হয়। সিটিজেন্স রাইট্স মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান বলেন, "বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের প্রধান অন্তরায় ও পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ বেশি জনসংখ্যা। তাই জরুরি ভিত্তিতে জনসংখ্যাকে এক নম্বর সমস্যা চিহ্নিত করে স্থায়ী সমাধানে অধ্যাদেশ জারি করা প্রয়োজন।" সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মাসুদ রহমানের সভাপতিত্বে গোলটেবিলে অংশ নেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান ও মাহবুবুর রহমান, সাবেক পরিকল্পনা সচিব শহিদুল ইসলাম, অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলীকুজ্জমান, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারকাত, সাবেক সাংসদ জি এম কাদের, মুহাম্মদ ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক প্রমুখ। আলোচনার সুপারিশের মধ্যে আছে, জনসংখ্যা বৃদ্ধির ঊর্ধ্বগতিকে দেশের এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করার পাশাপাশি 'এক দম্পতি এক সন্তান আইন', এক সন্তানের বেশি হলে 'জনসংখ্যা কর' আইন ও কোনো কোনো ক্ষেত্রে সন্তান নিতে 'যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ আইন' প্রণয়ন করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএ/১৯০০ ঘ.