শিল্পী কিবরিয়াকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
শিল্পী মোহাম্মদ কিবরিয়ার জীবন ও কর্ম নিয়ে সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট (এসপিবিএ) প্রকাশ করেছে বই 'কিবরিয়া'। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "দেশের সমকালীন শিল্পকলাকে বিশ্বের কাছে পৌঁছে দিতে মোহাম্মদ কিবরিয়ার অবদান অসামান্য। তিনি বাংলাদেশের আধুনিক শিল্পকলার অন্যতম প্রধান ও পথিকৃতদের একজন।
