ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ধান ও চালের যে মূল্য নির্ধারণ করে দিয়েছে তাতে কৃষকরাই উপকৃত হবে বলে মনে করেন কৃষি উপদেষ্টা ড. সিএস করিম।
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার গ্রামে কৃষকদের মাঝে বোরো চাষাবাদে জ্বালানি ভর্তুকি কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, "সরকার ধান ও চালের যে দাম নির্ধারণ করেছে তাতে কৃষকরাই উপকৃত হবেন। তবে কৃষকরা যেন সরাসরি সরকার নির্ধারিত মূল্য পায় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।"
জেলার কৃষকদের মাঝে এ বছর মোট ৭ কোটি ২৫ লাখ ৭৪ হাজার টাকা জ্বালানি ভর্তুকি দেওয়া হচ্ছে।
বোরোর উৎপাদন বাড়ানোর উপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে সিএস করিম বলেন, "বোরোর বাম্পার ফলনে গত বছরের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হলেও উৎপাদন আরো বাড়ানো না গেলে ভবিষ্যতে সংকট দেখা দেবে। তাই এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না।"
সরকারিভাবে ১৫ লাখ টন ধান-চাল সংগ্রহের অভিযান শুরু করার কথাও জানান তিনি।
এর আগে কৃষি উপদেষ্টা উজানিসার গ্রামে হাই ব্রিড আফতাব এলপি ৫০ ধান কেটে ধান কাটার উদ্বোধন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন কৃষি স
bdnews24