মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূ-গর্ভের পানির পরিমাণ কমে যাচ্ছে। ক্রমবর্ধমান চাহিদার অস্বাভাবিক চাপ সামলাতে পারছে না ঢাকা ও আশপাশের পানির স্তর। প্রতিদিন ২০-২২ ঘণ্টা প্রায় পাঁচশ গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলনে ভূ-গর্ভস্থ পানির স্তরে যে শূন্যতা সৃষ্টি হচ্ছে তা পূরণ হয় না বর্ষা মৌসুমেও। মঈনুল হক চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত।
ভূগর্ভস্থ পানি বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর এ স্তর নেমে যাচ্ছে ৩ মিটার বা ১০ ফুট পর্যন্ত। শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং অপরিকল্পিত নগরায়নের ফলে ভূমি ধসের আশঙ্কা বাড়ছে। ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তরে মজুদ হ্রাসের কারণে ভূগর্ভস্থ পানি শূন্যতার সৃষ্টি হচ্ছে, ওয়াসার নলকূপ অচল হয়ে পড়ছে
bdnews24