২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ার ও হাফিজকে সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ ইসির

বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ জানিয়ে বুধবার চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 01:01 PM

Updated : 07 Jul 2022, 05:50 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ জানিয়ে বুধবার চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। (আরও তথ্যসহ)

কমিশনের উপ সচিব (আইন) এ কে এম সলিমুল্লাহ বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, কমিশনে আসার জন্য দুই নেতাকে আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খোন্দকার দোলোয়ার হোসেনকে বেলা ১২টায় ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজকে সকাল ১০টায় কমিশনে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।"

এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "দলের মহাসচিব হিসেবে নয়, ইসির চিঠিতে খোন্দকার দেলোয়ার হোসেনকে বিএনপির একজন নেতা হিসেবে সম্বোধন করা হয়েছে।"

নির্বাচন কমিশনের উপ সচিব স্বাক্ষরিত চিঠি বিশেষ বার্তাবাহকের মাধ্যমে খোন্দকার দেলোয়ারের কাছে পৌঁছানো হয়।

প্রসঙ্গত, নির্বাচনী আইন সংস্কার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপে বসার বিষয়ে গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেছিলেন, "আমরা অপেক্ষায় আছি, তারা যেনো (বিএনপির দুই অংশ) একসঙ্গে আসেন। তা না হলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। দু-একদিন দেখে চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব।"

সিইসি আরও বলেন, "আশা করব, (বিএনপির) দুই মহাসচিব বোঝাপড়া করে একসঙ্গে আমাদের কাছে আসবে। এটি আমাদের জন্য মঙ্গল, তাদের জন্য মঙ্গল, সবার জন্যই মঙ্গল।"

গত ১০ এপ্রিল বিএনপির সঙ্গে কমিশনের সংলাপের চিঠি নিয়ে খালেদা জিয়ার রিট খারিজ করে হাইকোর্ট। এরপর সিইসি সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি বিএনপির দুই অংশের সঙ্গে যোগাযোগ করে ঐক্যবদ্ধভাবে সংলাপে বসার অনুরোধ জানাবেন।

গত বছর ১৫ জুলাই ঘোষিত কমিশনের নির্বাচনী কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুযায়ী, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই তিন মাসে সংলাপ শেষ করে এ বছরের ফেব্র"য়ারিতে নির্বাচনী আইন চূড়ান্ত এবং মার্চে তা গেজেট আকারে প্রকাশের কথা ছিলো।

একমাত্র বিএনপি ছাড়া কমিশন ১২ সেপ্টেম্বর থেকে ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দফার সংলাপ শেষ করে। এরপর ১৪ ফেব্র"য়ারি দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ হয় কমিশনের। কিন্তু সংলাপে বিএনপি না থাকায় ্#