২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে স্বামী ও গৃহকর্মী খুনের ঘটনায় স্ত্রীসহ দুজন রিমান্ডে

রাজধানীর বনানীতে রোববার রাতে দুটি লাশ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার দুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। (আরও তথ্যসহ- ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীতে রোববার রাতে দুটি লাশ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার দুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। (আরও তথ্যসহ- ২) গুলশান থানার উপ পরিদর্শক বাবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বনানীর ১ নম্বর সড়কের ১ নম্বর বাড়ির তিন তলার ফ্ল্যাট থেকে রোববার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারী ফারুখ আহমেদ ও গৃহকর্মী সুমির লাশ উদ্ধার করা হয়। গলায় রশি পেঁচিয়ে শরীরের বিভিন্নস্থানে ছুরির আঘাত করে হত্যা করা হয় ফারুখ আহমেদকে। আর হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় সুমিকে। তিনি জানান, হত্যায় জড়িত সন্দেহে সোমবার রাতে ফারুখ আহমেদের স্ত্রী মিনারা আহমেদ মিলি ও মিলির বন্ধু মো. আমীর ফয়সালকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তাদের চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ফারুখ আহমেদের ভগ্নিপতি ফিরোজুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আত্মীয়স্বজন শনিবার বিকেল থেকে ফারুখ আহমেদকে মোবাইল ফোনে পাচ্ছিল না। সন্দেহ হওয়ায় পরে পুলিশের সহায়তায় তালা ভেঙে লাশ দুটি উদ্ধার করা হয়।" তিনি জানান, ফারুখ আহমেদে, স্ত্রী মিলি, ১৩ বছরের ছেলে এজাজ ফয়সাল ও সাড়ে তিন বছরের মেয়ে আয়শা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী। ঢাকায় তাদের তিনটি ফ্য