ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য সামনে রেখে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দেশব্যাপী চলমান খাদ্য সঙ্কট ও খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে শনিবার থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ তার কার্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন কক্ষে শনিবার চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন।
চারদিনে ১৯টি অধিবেশনে জেলা প্রশাসকরা তাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন। জেলা প্রশাসকরা তাদের সমস্যার একটি খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সেই খসড়া সমন্বয় করে একটি বই প্রকাশ করেছে।
ওই কর্মকর্তা জানান, সমস্যার পাশাপাশি জেলা প্রশাসকরা বেশ কিছু সুপারিশও করেছেন। সুপারিশে জেলা প্রশাসকদের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে সরকারি ব্যবস্থাপনায় সীমিত পর্যায়ে রেশন সুবিধা চালু করার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও তারা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়সহ প্রায় ১৮৪টি সমস্যা চিহ্নিত করেছেন।
সম্মেলনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে ২০০৭ সালের জুন মাসে অনুষ্ঠিত তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে গৃহীত ৪০টি সুপারিশ বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হবে। জেলা প্রশাসকরা তাদের লিখিত প্রতিবেদনে জানিয়েছেন, বিগত জেলা প্রশাসক সম্মেলনের ৪০টি সুপারিশের বেশির ভাগই বাস্তবায়ন করা হয়নি। যদিও ওই কর্মকতা দাবি করেন, অনেক সুপারিশই বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।
ওই কর্মকর্তা আরো জানান, জেলা প্রশাসক সম্মেলনে সরকারি কর্মকর্তা কর্মচারিদের বেতন-ভাতা বৃদ্ধি এবং সরকারি ব্যবস্থাপনায় তাদের জন্য রেশন ব্যবস্থা চালু করার প্রস্তাব করা হতে পারে। ২০০৫ সালে জাতীয় বেতন স্কেল ঘোষণার পর দু'বছরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সীমিত আয়ে তাদের পক্ষে সংসারের ব্যয় নির্বাহ করা দুঃসাধ্য হয়ে পড়েছে।
এছাড়াও জেলা প্রশাসক সম্মেলনে সংস্থাপন ও ভূমি মন্ত্রণালয় বিষয়ক সমস্যা চিহ্নিত করা হবে। মহিলা ও শিশু বিষয়ক এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত কোন সমস্যাই এবারের সম্মেলনে স্থান পাচ্ছে না বলে মন্ত্রিপরিষদ বিভাগের ওই কর্মকর্তা জানান।
সম্মেলনের আলোচ্যসূচিতে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত বিষয়গুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নয়টি সমস্যা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে- জেলা আইন-শৃঙ্খলা কমিটিতে র্যাবের কোন প্রতিনিধি না থাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত কার্যক্রম গ্রহণে সমস্যা হচ্ছে। বিচার বিভাগ পৃথকীকরণের পর মামলা সংক্রান্ত যথাযথ তথ্য না পাওয়ায় জেলা ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন সাপ্তাহিক, পাক্ষিক কিংবা মাসিক প্রতিবেদন পাঠাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব তথ্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নিয়ম রয়েছে। ফলে জেলা প্রশাসকরা এ দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন।
এছাড়াও বিচার বিভাগ পৃথকীকরণের ফলে বেশ কয়েকটি কমিটি বাতিলের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ কমিটির সভা, জেলা পর্যায়ে নারী শিশু পাচার সংক্রান্ত সভা, চোরাচালান মামলা মনিটরিং কমিটির সভা।
জেলা প্রশাসকরা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি এক হাজার টাকা ও অস্ত্রের লাইসেন্স এক পাতার পরিবর্তে ২০/২৫ পাতার ও উন্নতমানের কাগজে দেওয়ার সুপারিশ করেছেন।
আইন মন্ত্রণালয় : আইন মন্ত্রণালয়ের অধীনস্থ ১৬টি সমস্যা চিহ্নিত করা হয়েছে। সমস্যাগুলো হচ্ছে- সংশোধিত ফৌজদারি কার্যবিধিতে ৯৮ ধারার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। কিন্ত জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা প্রদানের সুযোগ নেই।
মোবাইল কোর্ট অধ্যাদেশ-২০০৭ সংশোধনী অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আটককৃত শুধু পচনশীল ও বিপজ্জনক মালামালের বিষয়ে নিষ্পত্তি ক্ষমতা প্রদান করা হয়েছে। কিন্তু স্থানীয় ও অন্যান্য মালামালের ক্ষেত্রে এ ক্ষমতা প্রদান করা হয়নি।
জেলা ম্যাজিস্ট্রেটের হাতে দাবীদার বিহীন সম্পত্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকায় আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণ, ভ্রাম্যমাণ আদালত, চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনার সময় দাবিদার বিহীন সম্পত্তি বিক্রি করে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যাপারে জটিলতা সৃষ্টি হচ্ছে।
অনেক ক্ষেত্রে এক পক্ষের কথা শুনেই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা আমলে নেওয়া হচ্ছে, যা কর্মকর্তাদের স্বাভাবিক দায়িত্ব পালনে বাধার সৃষ্টি হচ্ছে। জেলার আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অধ্যাদেশের কার্যকর প্রয়োগের ব্যাপারে সব জেলা প্রশাসক সুপারিশ করেছেন।
নৌ পরিবহন : এ মন্ত্রণালয়ের বিষয়ে চারটি সমস্যার কথা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে উল্লে
bdnews24