২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়েরবাজারে বস্তিতে আগুন, অর্ধশত ঘর ভস্মীভূত

রাজধানীর রায়েরবাজারের ফুলপুর বস্তিতে আগুন লেগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৫০টি ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, বস্তির একটি ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা ছয়টার দিকে ফুলপুর বস্তিতে আগুন লাগে। এতে প্রায় ৫০টি ঘর পুড়ে যায়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 06:22 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর রায়েরবাজারের ফুলপুর বস্তিতে আগুন লেগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৫০টি ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, বস্তির একটি ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা ছয়টার দিকে ফুলপুর বস্তিতে আগুন লাগে। এতে প্রায় ৫০টি ঘর পুড়ে যায়।" দমকল বাহিনীর সহকারী পরিচালক নুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের পাঁচটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা করে সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।" তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/একেএম/টিএইচ/জেকে/০০০৬ ঘ.