২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকৃতিকভাবেই সুন্দরবন পুনর্গঠন চায় সরকার

সিডরে ক্ষতিগ্রস্ত সুন্দরবনকে প্রাকৃতিকভাবেই আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায় সরকার। এ ক্ষেত্রে বনকর্মীরা কেবল সহায়তাকারীর ভূমিকায় থাকবেন। পরিবেশ ও বন মন্ত্রালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চাকমা রাজা দেবাশীষ রায় বুধবার বন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডরে ক্ষতিগ্রস্ত সুন্দরবনকে প্রাকৃতিকভাবেই আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায় সরকার। এ ক্ষেত্রে বনকর্মীরা কেবল সহায়তাকারীর ভূমিকায় থাকবেন। পরিবেশ ও বন মন্ত্রালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চাকমা রাজা দেবাশীষ রায় বুধবার বন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভায় দেবাশীষ রায় বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনকর্মীদের সরাসরি কোনো হস্তক্ষেপ থাকবে না। প্রাকৃতিক উপায়ে সুন্দরবন পুনর্গঠনে তারা শুধু সহায়তা করতে পারে। তিন পার্বত্য জেলায় ক্ষতিগ্রস্ত বন পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নিতে বন কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানান। বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোর্তুজা আহমেদ সভায় বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে স্থানীয় সংস্কৃতি ও জনবসতির বিষয়টিও খেয়াল রাখতে হবে। নিজেদের সুযোগ-সুবিধার কথা না ভেবে বনের উন্নয়নে কাজ করতে সবাইকে আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় প্রধান বন সংরক্ষক এ কে এম সামছুদ্দিন, জনসংযোগ কর্মকর্তা শেফায়েতসহ বিভিন্ন রেঞ্জের বন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসএনডি/এমএ/১৯১৫ঘ.