গাইবান্ধা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা শহরের রংপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গ্যারেজ থেকে মঙ্গলবার রাতে একটি ট্রাক ছিনতাই হয়েছে।
পুলিশ জানায়, ট্রাকে অবস্থানরত হেলপার শহীদুল ইসলামকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে দুই ছিনতাইকারী ট্রাকটি চালিয়ে নিয়ে যায়। যাওয়ার পথে পলাশবাড়ি শহরের কাছে অবিরামপুর এলাকায় হেলপারকে ফেলে যায়।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিখিল চন্দ্র মন্ডল জানান, ছিনতাইয়ের ঘটনায় ট্রাকমালিক আব্দুল জলিল বাদি হয়ে থানায় মামলা করেছেন।
ট্রাকটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৫ ঘ.
bdnews24