২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চরমপন্থী দলের নামে ফোনে ছয় ব্যাংকে চাঁদা দাবি

বাগেরহাট শহরের ছয়টি ব্যাংকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) জনযুদ্ধ গ্র"পের নামে টেলিফোনে চাঁদা দাবি করার খবর পাওয়া গেছে। ওই সব ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, চাঁদা না দিলে পরিবারের সদস্যদের অপহরণ ও হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 12:23 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

বাগেরহাট, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট শহরের ছয়টি ব্যাংকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) জনযুদ্ধ গ্র"পের নামে টেলিফোনে চাঁদা দাবি করার খবর পাওয়া গেছে। ওই সব ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, চাঁদা না দিলে পরিবারের সদস্যদের অপহরণ ও হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। ব্যাংকগুলো হল- সোনালী ব্যাঙ্ক ট্রেজারি শাখা, জনতা ব্যাংক মেইন রোড শাখা, রূপালী ব্যাংক বাগেরহাট ও নাগের বাজার শাখা, উত্তরা ব্যাংক লিমিটেড বাগেরহাট শাখা, ইসলামী ব্যাংক লিমিটেড বাগেরহাট শাখা এবং পুবালী ব্যাঙ্ক লিমিটেড বাজার শাখা। এসব ব্যাংকের সংশ্লিষ্ট শাখার কয়েকজন ব্যবস্থাপক জেলা প্রশাসক, বাগেরহাটের পুলিশ সুপার ও সেনা ক্যাম্পসহ খুলনার র‌্যাব-৬ এর দপ্তরকে বিষয়টি জানিয়েছেন। বাগেরহাট সদর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরিও হয়েছে। সোনালী ব্যাংক ট্রেজারি শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম, উত্তরা ব্যাংকের শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, জনতা ব্যাংকের মেইন রোড শাখার ব্যবস্থাপক আবুল বাশার, ইসলামী ব্যাংকের বাগেরহাট শাখার কর্মকর্তা মোতালেব হোসেন তাদের কাছে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) জনযুদ্ধ গ্র"পের নামে চাঁদা দাবির সত্যতা স্বীকার করেছেন। তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিজেকে শিমুল পরিচয় দিয়ে এক ব্যক্তি টলিফোনে দুই থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করে আসছেন। টেলিফোনে বলা হচ্ছে, ক্রসফায়ারে নিহত দলীয় কর্মীদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার জন্য এই টাকা প্রয়োজন। চাঁদা দাবিকারী দলের শীর্ষ নেতা হিসেবে আব্দুর রশিদ ওরফে তপন মালিথার নাম জানিয়ে বলেছেন, তার নির্দেশেই এই চাঁদা সংগ্রহ করা হচ্ছে। চাঁদা না দিলে তাদের সন্তান অপহরণ অথবা পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে ওই কর্মকর্তারা জানান। তারা আরও জানান, ওই সব ব্যাংকের শাখায় চাঁদা দাবি করে বার বার টেলিফোন করা হচ্ছে। এই অবস্থায় কোন কোন ব্যাংকের শাখা ব্যবস্থাপক এখন আর নিজে ফোন কল রিসিভ করছেন না বলে জানান। এ ব্যাপারে জানতে চাওয়া হলে বাগেরহাটের পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম জানান, জনতা ও ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বাগেরহাট সদর থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে। চাঁদা দাবিকারীর ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বর (০১৫৫৮৬৪৯২০৯ ও ১৫৫৮৫৩৩৭৯৮) পাওয়া গেছে। ফোন কলের সূত্র ধরে চাঁদা দাবিকারীকে শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৯ ঘ.