ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় বৃহস্পতিবার রাতে মাসুদ রানা (৩০) নামের এক যুবক খুন হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আহসান হাবিব জানান, একদল সন্ত্রাসী মাসুদ রানার মাথায় গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিশ্বরোডে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মনোয়ারা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পর কর্তব্যরত চিকিৎসক জানান, রানা মারা গেছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, রানার কাছে স্থানীয় দৈনিক বাণী পত্রিকার একটি পরিচয়পত্র পাওয়া গেছে। এতে তার পদবী ভারপ্রাপ্ত সম্পাদক উল্লেখ করা হলেও পত্রিকা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মাসুদ রানাকে চেনে না।
নিহতের বাবা আবুল হাশেম জানান, তারা উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় থাকেন। দীর্ঘদিন বিদেশে থাকার পর তার ছেলে স
bdnews24