২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় সতর্কীকরণ সংকেত ব্যবস্থা বদলে যাচ্ছে

ঘূর্ণিঝড় সতর্কীকরণ সংকেতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন ব্যবস্থায় সমুদ্র বন্দরের জন্য ১১টি সংকেতের বদলে ৮টি এবং নৌবন্দরের জন্য ৪টির পরিবর্তে ৬টি সংকেত থাকছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, ১০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সতর্কীকরণ সংকেতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন ব্যবস্থায় সমুদ্র বন্দরের জন্য ১১টি সংকেতের বদলে ৮টি এবং নৌবন্দরের জন্য ৪টির পরিবর্তে ৬টি সংকেত থাকছে। সোমবার উপদেষ্টা পরিষদ ঘূর্ণিঝড় সতর্কীকরণ সংকেত যুগোপযোগী ও সহজ করার এ প্রস্তাব অনুমোদন করে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এ তথ্য জানান। এই সংকেত ও বার্তাগুলো জনসাধারণের কাছে পরিচিত করে তুলতে আবহাওয়া বিভাগের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হবে বলে ফাহিম মুনেম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জেকে/এসকে/২১০২ঘ.