২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে তিন হাজার পর্ণো সিডিসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীর তালতলার একটি মার্কেটে অভিযান চালিয়ে সোমবার তিন হাজার পর্ণো সিডিসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 03:20 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

সিলেট, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর তালতলার একটি মার্কেটে অভিযান চালিয়ে সোমবার তিন হাজার পর্ণো সিডিসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার ঝাঝর গ্রামের মো. বকুল (২১) ও গোয়াইনঘাটের পাথরটিলা গ্রামের মো. মুহিবুর রহমান (২৪)। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ক্যাপ্টেন আল-আমিন জানান, বিকাল ৩টায় র‌্যাবের একটি দল নগরীর তালতলার এনাম মার্কেটের পাঁচটি সিডি-ভিসিডির দোকানে অভিযান চালিয়ে তিন হাজার পর্ণো সিডি উদ্ধার কর। এ সময় দুই সিডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৫ ঘ.