চট্টগ্রাম, মার্চ ০৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি আমিনুল হক (৩০) শনিবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা পতেঙ্গা সৈকতের ১৫ নম্বর ঘাট এলাকা থেকে আমিনুলকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, আমিনুলের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা রয়েছে। ২০০৫ সালে মামলা করার পর থেকেই তিনি পলাতক ছিলেন। ২০০৬ সালের ৫ মে এই মামলায় তাকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৮১৬ ঘ.
bdnews24