২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বাস চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

রোববার সকাল ১০টায় চাঁদপুরে বাস চাপায় আবদুল্লাহ (১০) নামের এক ছাত্র নিহত হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক মনির হোসেন জানান, সদর উপজেলার মহামায়া এলাকার মান্দারীতে আবদুল্লাহ রাস্তা পার হবার সময় চাঁদপুর সরকারি কলেজের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 05:41 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

চাঁদপুর, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার সকাল ১০টায় চাঁদপুরে বাস চাপায় আবদুল্লাহ (১০) নামের এক ছাত্র নিহত হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক মনির হোসেন জানান, সদর উপজেলার মহামায়া এলাকার মান্দারীতে আবদুল্লাহ রাস্তা পার হবার সময় চাঁদপুর সরকারি কলেজের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আবদুল্লাহ মান্দারী মাদ্রাসার ছাত্র। তার বাড়ি মান্দারী এলাকায়। সে মাদ্রাসায় যাবার সময় এ দুর্ঘটনা ঘটে। আবদুল্লাহর বাবার নাম মো. আবু তাহের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১১৩৫ঘ.