২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ, দল ও প্রশাসনে এক তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব চায় কর্মজীবী নারী

সংসদ, রাজনৈতিক দল ও প্রশাসনে এক তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা 'কর্মজীবী নারী'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 12:54 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ, রাজনৈতিক দল ও প্রশাসনে এক তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা 'কর্মজীবী নারী'। আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় সংস্থার কার্যালয়ে এক মতবিনিময় সভায় কর্মজীবী নারীর সভাপতি শিরিন আখতার এ দাবি জানান। তিনি বলেন, "সর্বস্তরে নারীর এক তৃতীয়াংশ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলের মধ্যে নারী অধিকারের চেতনা সৃষ্টি করা গেলে সংসদ ও প্রশাসনেও নারীর অংশগ্রহণ বাড়ানো সম্ভব। এজন্য নারী প্রতিনিধিত্ব বাড়াতে প্রথমে রাজনৈতিক দলগুলোকে সচেতন হতে হবে।" সমাজের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় শিরিন আখতার টেকসই গণতন্ত্রের জন্য নারী ও পুরুষের সমতা প্রতিষ্ঠার ওপর জোর দেন। অনুষ্ঠানে কর্মজীবী নারীর পরিচালক অলক সরকার বলেন, "নীতি নির্ধারণী পর্যায়েও নারীর অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/১৮৫০ ঘ.