২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ-২৯ দুর্নীতি মামলায় হাসিনাকে আদালতে আনা হয়নি

মিগ-টোয়েন্টিনাইন বিমান ক্রয় দুর্নীতি মামলায় বুধবার শেখ হাসিনাকে আদালতে হাজির করা হয়নি। এ মামলায় হাসিনাসহ সাত অভিযুক্তের এদিন ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতে উপস্থিতির দিন ধার্য ছিল। এ মামলায় অভিযুক্ত আসামি শেখ হাসিনা ও নূর আলী ছাড়া অপর পাঁচজন সকাল ১১ টায় আদালতে হাজির হন। নূর আলী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে আসতে পারেননি বলে তার পক্ষে দেওয়া আবেদনে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 06:05 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ-টোয়েন্টিনাইন বিমান ক্রয় দুর্নীতি মামলায় বুধবার শেখ হাসিনাকে আদালতে হাজির করা হয়নি। এ মামলায় হাসিনাসহ সাত অভিযুক্তের এদিন ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতে উপস্থিতির দিন ধার্য ছিল। এ মামলায় অভিযুক্ত আসামি শেখ হাসিনা ও নূর আলী ছাড়া অপর পাঁচজন সকাল ১১ টায় আদালতে হাজির হন। নূর আলী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে আসতে পারেননি বলে তার পক্ষে দেওয়া আবেদনে জানানো হয়। বিচারক গোলাম মতুর্জা মজুমদার আগামি ১৩ মার্চ আবারও অভিযুক্তদের উপস্থিতির দিন ধার্য করেন। শেখ হাসিনার পক্ষে আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আদালতে দাখিল করা আবেদনে বলেন, গত বছরের ৬ সেপ্টেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত ২৫ ফেব্র"য়ারি লিভ টু আপিল দায়ের করা হয়েছে। সুতরাং এ মামলায় বিচার শুরু না করে শেখ হাসিনাকে সময় দেওয়া হোক। ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীর পক্ষেও একই রকম আবেদন করা হয়। এ সময় সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেনের পক্ষে সময় চেয়ে বলা হয়, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিলের প্রস্তুতি চলছে। এ মামলার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী নূরুল ইসলাম তালুকদার এবং সহযোগী আইনজীবী মো. সুরুজ্জামান আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরাপত্তাজনিত কারণে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ মামলার বিচারের জন্য সংসদ ভবনের কাছে একটি এজলাস তৈরি করার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র সচিবের কাছে চিঠি দিয়েছেন। এটি বিচারকের কাছে আজ (বুধবার) মৌখিকভাবে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এমএইচবি/২৩৫৭ ঘ.