২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট গেটওয়ে স্থাপনের কাজ পেল ম্যাঙ্গো টেলিসার্ভিসেস

সরকারকে ১০ শতাংশ রাজস্ব দেওয়ার প্রস্তাব করে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে স্থাপনের নিলামে বিজয়ী হয়েছে ম্যাঙ্গো টেলিসার্ভিসেস। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলটরি কমিশন (বিটিআরসি) কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত নিলামে সাতটি কোম্পানিকে পেছনে ফেলে বিজয়ী হয় প্রতিষ্ঠানটি। ম্যাংগো টেলিসার্ভিসেসকে ১৫ বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে। এর আওতায় প্রতিষ্ঠানটি ঢাকা ও চট্টগ্রামে দুটি ইন্টারনেট গেটওয়ে স্থাপন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 03:02 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারকে ১০ শতাংশ রাজস্ব দেওয়ার প্রস্তাব করে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে স্থাপনের নিলামে বিজয়ী হয়েছে ম্যাঙ্গো টেলিসার্ভিসেস। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলটরি কমিশন (বিটিআরসি) কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত নিলামে সাতটি কোম্পানিকে পেছনে ফেলে বিজয়ী হয় প্রতিষ্ঠানটি। ম্যাংগো টেলিসার্ভিসেসকে ১৫ বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে। এর আওতায় প্রতিষ্ঠানটি ঢাকা ও চট্টগ্রামে দুটি ইন্টারনেট গেটওয়ে স্থাপন করবে। নিলামে ম্যাঙ্গো টেলিসার্ভিসেস এর নিকটতম প্রতিদ্বন্দ্বী 'টেলিপোর্ট বাংলাদেশ' নয় দশমিক ৭৫ ভাগ রাজস্ব দেওয়ার প্রস্তার করে। সকাল ১০টায় নিলাম শুরু হয়ে চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। এতে অংশ নেওয়ার জন্য ১০টি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হলেও শেষ পর্যন্ত আটটি অংশ নেয়। নিলাম শেষে ম্যাংগো টেলিসার্ভিসেসের চেয়ারম্যান এ মান্নান খান সাংবাদিকদের বলেন, "১৭ বছর ধরে আমরা টেলিযোগাযোগের যন্ত্রাংশ সরবরাহ করছি। এ খাতে পূর্ব অভিজ্ঞতার কারণে ভালো করব আশা করছি। ম্যাংগো টেলিসার্ভিসেস কম্যুনিকেশন সলিউশন লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান।" সন্ধ্যায় ম্যাংগো টেলিসার্ভিসেস কর্তৃপক্ষের কাছে লাইসেন্স তুলে দেওয়া হয়। এছাড়া বিকেলে ইন্টারনেট গেটওয়ের জন্য নভোটেল লিমিটেড, বাংলা ট্র্যাক কমুনিকেশন লিমিটেড, মীর টেলিকম এবং ইন্টারকানেকশন এক্সচেঞ্জ এর জন্য এম অ্যান্ড এইচ টেলিকম ও গেটকো টেলিকমিউনিকেশন্স লিমিটেডের হাতে লাইসেন্স তুলে দেয় বিটিআরসি। লাইসেন্সের জন্য প্রতিষ্ঠানটিকে এককালীন পাঁচ লাখ ও প্রতিবছর লাইসেন্স নবায়নের জন্য আড়াই লাখ টাকা করে দিতে হবে। নিলাম চলার সময় বিটিআরসির চেয়ারম্যান মনজুরুল আলম সাংবাদিকদের জানান, বেসরকারি উদ্যোগে নতুন সাবমেরিন ক্যাবল সংযোগের জন্য মার্চেই প্রস্তাব আহ্বান করা হবে। তিনি বলেন, "আগামী মাসে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হবে। পরে প্রস্তাব পর্যালোচনা করে নিলামের আয়োজন করা হবে। এ বছরের মধ্যেই আমরা লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শেষ করার চেষ্টা করব।" স