২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় আনিসুল হক আহত

প্রথম আলোর উপ-সম্পাদক ও লেখক আনিসুল হক শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে বহনকারী সিএনজিকে দুটি বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। আনিসুল হককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 11:03 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম আলোর উপ-সম্পাদক ও লেখক আনিসুল হক শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে বহনকারী সিএনজিকে দুটি বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। আনিসুল হককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনিসুল হকের স্ত্রী মেরিনা ইয়াসমিন শুক্রবার রাত সোয়া আটটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তার মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে। তবে তিনি এখন বিপদমুক্ত। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মেরিনা বলেন , সিএনজিটি যেভাবে দুই বাসের চাপে পিষ্ট হয়েছে তাতে তার বড় ধরণের ক্ষতি হতে পারতো। আহত সিএনজি চালকের শরীরে অস্ত্রোপচার প্রয়োজন হবে উল্লেখ করে মেরিনা ইয়াসমিন জানান তারা এর ব্যয়ভার বহনের উদ্যোগ নিয়েছেন। এর আগে প্রথম আলোর প্রধান প্রতিবেদক মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে শাহবাগ এলাকায় দুটি যাত্রীবাহী বাস আনিসুল হককে বহনকারী সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এতে সিএনজিটি চ্যাপ্টা হয়ে যায়। এসময় আনিসুল হক কারওয়ান বাজারে প্রথম আলোর অফিস থেকে বের হয়ে একুশে বই মেলায় যাচ্ছিলেন। মোস্তফা কামাল বলেন, "আনিসুল হক বাঁ চোখে ও বাঁ হাঁটুতে আঘাত পান। তার হাঁটুতে রড ঢুকে ক্ষত সৃষ্টি হয়েছে।" মোস্তফা কামাল আরো জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনিসুল হককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শরীরের অন্য কোথাও আঘাত লেগেছে কি না তা পরীক্ষা করার জন্য তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সা চালক গুরুতর আহত হয়েছে বলেও জানান তিনি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জেকে/জিএনএ/এসকে/২০৩৫ ঘ.