মাগুরা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের সাতদোহা শ্মশান ঘাট থেকে বুধবার রাতে পুলিশ ৪৯ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ বুধবার রাত ৩ টার দিকে নবগঙ্গা নদীর পাড়ে শ্মশান ঘাটে মাটির নিচে থেকে এসব গুলি উদ্ধার করে। গুলিগুলো পলিথিনের ব্যাগে ভরে পুঁতে রাখা হয়েছিল।
এ ব্যাপারে সদর থানায় সাধারণ ডায়েরি হয়েছে (জিডি নম্বর-১১৮৮)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯০৯ ঘ.
bdnews24