২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্ট্রি শিল্পের ক্ষতি পোষাতে মূলধন যোগানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ

বার্ড ফ্লুর কারণে ক্ষতিগ্রস্ত খামার মালিকদের চলতি মূলধন (পরিচালন ব্যয় মেটানোর ঋণ) যোগানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে সহজ শর্তে পুরনো ঋণ নবায়নেরও সুযোগ দিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 05:02 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লুর কারণে ক্ষতিগ্রস্ত খামার মালিকদের চলতি মূলধন (পরিচালন ব্যয় মেটানোর ঋণ) যোগানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে সহজ শর্তে পুরনো ঋণ নবায়নেরও সুযোগ দিতে বলা হয়েছে। বুধবার বিকেলে বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিদরে সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ এ নির্দেশ দেন। বৈঠক শেষে গভর্নর সাংবাদিকদের বলেন, ''বার্ড ফ্লু'র কারণে দেশের পোল্ট্রি শিল্পের মারাত্মক ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে খামার মালিকদের এখন চলতি মূলধন খুবই প্রয়োজন। মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে ব্যাংকগুলোর উচিৎ সহজ শর্তে তাদের এ মূলধন যোগান দেওয়া।'' তিনি বলেন, ক্ষতিগ্রস্ত খামার মালিকরা যাতে তাদের পুরনো ঋণ সহজ শর্তে পুন:তফসিল বা নবায়নের সুযোগ পায়, ব্যাংকগুলোকে সে ব্যবস্থাও করতে বলা হয়েছে। এছাড়া কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) ঋণ প্রবাহ বাড়ানোর জন্যও ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে বলে গভর্নর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২২৫০ ঘ.