২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ১২টি বোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি গ্রাম থেকে বুধবার ভোররাতে ১২টি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব। শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের ধুমি হায়াতপুর গ্রাম থেকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৫ এর উপ সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 10:44 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি গ্রাম থেকে বুধবার ভোররাতে ১২টি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব। শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের ধুমি হায়াতপুর গ্রাম থেকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৫ এর উপ সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে হায়াতপুর গ্রামে অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়। এগুলো পলিথিনে বেঁধে মাটির নিচে পুঁতে রাখা ছিল। বোমাগুলো কারা পুঁতে রেখেছিল, সে বিষয়ে র‌্যাব কিছু জানাতে পারেনি। ১২টি বোমাই শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪০ ঘ.