২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে তুলার গুদাম ও বস্তি পুড়ে গেছে

টঙ্গীর মিল গেইট এলাকায় রোববার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি তুলার গুদাম ও ৫০টি বস্তিঘর পুড়ে গেছে। আগুনে তুলা গুদামের প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বস্তির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আন্দাজ করা যাচ্ছে না বলে জানায় দমকল অফিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীর মিল গেইট এলাকায় রোববার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি তুলার গুদাম ও ৫০টি বস্তিঘর পুড়ে গেছে। আগুনে তুলা গুদামের প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বস্তির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আন্দাজ করা যাচ্ছে না বলে জানায় দমকল অফিস। টঙ্গী দমকল অফিসের স্টেশন মাস্টার হিরন মিয়া জানান, সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি মার্কেটের আজগর আলীর তুলা প্রক্রিয়াকরণ মেশিনে ওয়েলডিং করার সময় আগুন ধরে মুহূর্তেই পার্শ্ববর্তী তুলার গুদামে ছড়িয়ে পড়ে। তিনি জানান, টঙ্গী স্টেশনের দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে কুর্মিটোলা ও গাজীপুর দমকল স্টেশনের আরও ৬টি ইউনিটি তাদের সঙ্গে যোগ দেয়। বেলা আড়াইটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে তুলার গুদামের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে বস্তির ক্ষয়ক্ষতি নির্ধারণ করার জন্য সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন হিরন মিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০১ ঘ.