২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় স্বার্থ বিবেচনায় রেখে কিছু সুদূরপ্রসারী পদক্ষেপ নিয়েছি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এ বছর নির্বাচন অনুষ্ঠানে বিষয়টি পুনর্ব্যক্ত করে বলেছেন, সম্পদের সুষ্ঠু ব্যবহার ও নিঃস্বার্থ উদ্যোগে ঘাটতি থাকার কারণেই এ যাবত স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হয়ে ওঠেনি। ২০০৭ সালের ১১ জানুয়ারির পর থেকে গত এক বছরে আমরা তাই জাতীয় স্বার্থের কথা বিবেচনায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিয়েছি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধেও আমাদের অবস্থান জোরদার করেছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 02:21 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এ বছর নির্বাচন অনুষ্ঠানে বিষয়টি পুনর্ব্যক্ত করে বলেছেন, সম্পদের সুষ্ঠু ব্যবহার ও নিঃস্বার্থ উদ্যোগে ঘাটতি থাকার কারণেই এ যাবত স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হয়ে ওঠেনি। ২০০৭ সালের ১১ জানুয়ারির পর থেকে গত এক বছরে আমরা তাই জাতীয় স্বার্থের কথা বিবেচনায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিয়েছি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধেও আমাদের অবস্থান জোরদার করেছি। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "সংবিধানের নির্দেশনা মোতাবেক নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ সম্পন্ন হয়েছে। পুনর্গঠিত নির্বাচন কমিশনের তত্তাবধানে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে।" ড. ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার সকালে গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮ তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। অতিথির ভাষণে তিনি বলেন, "এ বছরের মধ্যেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করছে।" গ্রামাঞ্চলে প্রজনন স্বাস্থ্য উন্নয়ন তথা জনসংখ্যা নিয়ন্ত্রণে আনসার ভিডিপি সদস্যদের কর্মতৎপরতা আরও জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার, শিক্ষায় অনগ্রসরতা ও দারিদ্র্য এ তিনটি আমাদের প্রধান সমস্যা। জাতীয় অগ্রগতির জন্য আমাদের প্রয়োজন শিক্ষিত ও আলোকিত মানুষ। শিক্ষা হতে পারে দারিদ্র্য বিমোচনের এক প্রধান হাতিয়ার। তাই দেশের প্রতিটি শিশু কিশোর যুবক এমনকি বয়স্কদেরও লেখাপড়া জানতে ও শিখতে হবে।" ফখরুদ্দীন আহমদ বলেন, "আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিকে একটি আধুনিক ও উন্নত দেশের রূপান্তরিত করতে হলে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থানে থেকে সর্বোত্তম প্রয়াস চালাতে হবে।" এ লক্ষ্যে তিনি আনসার ভিডিপি সদস্যদের কয়েকটি নির্দেশনা প্রদান করেন। এগুলো হলো- তৃণমূল পর্যায়ে অপরাধ প্রতিরোধ এবং অর্থনৈতিক কর্মকান্ডের নিরাপত্তা বিধানে আরও উদ্যোগী হওয়া, তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারের সঙ্গে জনগণের আস্থা ও সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনে ফলপ্রসু অবদান রাখা, স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে জনজীবনে নিরাপত্তা বিধান ও দারিদ্র দূরীকরণে সুসংগঠিত শক্তি হিসেবে আবির্ভূত হওয়া এবং সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক স