খুলনা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় বুধবার তিন জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। অন্যদিকে চাঁদাবাজির দুটি মামলায় অভিযোগ গঠন পিছিয়েছে। তৈয়েবুর রহমানকে এদিন খুলনা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
অস্ত্র মামলার সাক্ষ্যগ্রহণ হয় খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বারেকুজ্জামানের আদালতে। এ মামলায় সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে বুধবার আদালতে সাক্ষ্য দেন সিটি মেয়রের বাড়ির নৈশ প্রহরী ইদ্রিস আলী, সাহেব আলী ও পুলিশ কনস্টেবল মো. নুরুল ইসলাম।
মামলার সাক্ষী ফেরদৌস আলম অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে। অপর দুই সাক্ষী পুলিশ কনস্টেবল মীর তানজিল উল
bdnews24