বেনাপোল (যশোর), ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পশ্চিমবঙ্গে ধর্মঘটের কারণে বেনাপোল বন্দর বুধবার সকাল থেকে অচল হয়ে পড়েছে। বন্দর দিয়ে কোনও পণ্য আনা-নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।
ভারতের রাজনৈতিক দল ফরোয়ার্ড ব্লক বুধবার পশ্চিমবঙ্গে ধর্মঘট ডেকেছে।
বেনাপোল বন্দরের কার্গো শাখার সুপারভাইজার দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমদানি-রপ্তানি সকাল থেকেই বন্ধ রয়েছে। বেনাপোল থেকে পণ্যবাহী কোনও ট্রাক ভারতের পেট্রাপোল যায়নি। সেখান থেকেও কোনও গাড়ি আসেনি।
আমদানি-রপ্তানি বন্ধ হওয়ায় কয়েকশ ট্রাক বন্দরে আটকা পড়েছে।
পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, পশ্চিমবঙ্গের কুচবিহারে পুলিশি হামলায় চার জন নিহত হওয়ার প্রতিবাদে ফরোয়ার্ড ব্লক রাজ্যজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে। ফলে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩০ ঘ.
bdnews24