২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র তৈয়েবুরের অস্ত্র মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

খুলনা সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে করা অস্ত্র মামলায় মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বারেকুজ্জামান বাদী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক গোলাম রব্বানীর সাক্ষ্য নেন। এ সময় মেয়র আদালতে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

খুলনা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে করা অস্ত্র মামলায় মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বারেকুজ্জামান বাদী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক গোলাম রব্বানীর সাক্ষ্য নেন। এ সময় মেয়র আদালতে উপস্থিত ছিলেন। সকাল ১০ টা ২০ মিনিটে খুলনা জেলা কারাগার থেকে তৈয়েবুর রহমানকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর আহমেদ, মঞ্জুরুল আলম, সর্দার মো. ইউনুস ও নুরুল হাসান রুবা বাদীকে জেরা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি এস এম শমীমুজ্জামান। এ মামলায় আরও তিনজন সাক্ষীর সাক্ষ্য বুধবার একই আদালতে নেওয়া হবে। এরা হলেন- মেয়রের বাড়ির নাইট গার্ড ইদ্রিস আলী, সাহেব আলী ও কনষ্টেবল আব্দুল হালিম। সোমবার মেয়রের বিরুদ্ধে করা মাদক মামলায় সাক্ষ্য নেওয়া শুরু হয়। প্রথম দিন জেলা ও দায়রা জজ মো. শফিউদ্দিন মামলার বাদী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক গোলাম রব্বানীর সাক্ষ্য নেন। মামলায় হাজিরা দিতে সিটি মেয়রকে রোববার রাতে ঢাকা থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। গত বছর ২ ডিসেম্বর সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমানকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাতে মেয়রের খুলনার গগন বাবু রোডের বাসভবনে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও দেশি-বিদেশী মদ উদ্ধার করে। তার বিরুদ্ধে চাদাঁবাজি, মাদক ও অস্ত্রসহ ১১টি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৩ ঘ.