হবিগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের বাহুবল উপজেলার মোদাহরপুর গ্রামে জিতু মিয়া নামে এক ইউপি সদস্যের বাড়ি থেকে সোমবার বিকেলে একটি গ্রেনেড ও একটি টর্চ বোমা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
র্যাব-৯ শ্রীমঙ্গল শাখার উপ-অধিনায়ক সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংবাদ পেয়ে র্যাব গ্রেনেড ও বোমা দুটি উদ্ধার করে। উদ্ধার করা এসব গ্রেনেড ও বোমার বিস্ফোরণ মাত্রা কী পরিমাণ তা পরীক্ষা করার জন্য বোমা বিশেষজ্ঞ দলের কাছে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫০ ঘ.
bdnews24