সায়েদ তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে বৃহস্পতিবার সন্ধ্যার পর খনিজ অনুসন্ধান জরিপ শুরু করে তিনটি ভারতীয় জাহাজ। পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন।
সমুদ্র নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বাংলাদেশী ফ্রিগেট খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে পৌঁছে ভারতীয় জাহাজগুলোকে সরে যেতে বলেছে।
সচিব মো. তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের জলসীমায় কয়েকটি ভারতীয় জাহাজ প্রবেশ করেছে বলে আমরা খবর পেয়েছি।"
সমুদ্র নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার পর তিনটি ভারতীয় সার্ভে ভেসেল (জরিপ জাহাজ) মংলা সমুদ্র বন্দরের ফেয়ারওয়ে বয়া থেকে ১৪০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান নিয়ে সাইসমিক সার্ভে শুরু করে। ভারতীয় জাহাজ সনাক্ত করার পরপরই ফ্র্রিগেট খালিদ বিন ওয়ালিদ সেখানে পৌঁছে জাহাজগুলোকে বাংলাদেশের জলসীমা ত্যাগ করতে বলে।
এছাড়া নৌ বাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস মেঘলাও চট্টগ্রাম বন্দর থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়ে গেছে বলে জানান তিনি।
রাতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ ব্যাপারে বৈঠকে বসেন বলেও ওই কর্মকর্তা জানান।
স
bdnews24