২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যশোরে উদ্ধার হওয়া বস্তুগুলো বোমা নয়'

যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলা থেকে সোমবার একটি শক্তিশালী বোমাসহ তিনটি বোমা উদ্ধারের খবর পাওয়া গেলেও র‌্যাব বলেছে সেগুলো বোমা নয়। বোমা সদৃশ বস্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

যশোর, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলা থেকে সোমবার একটি শক্তিশালী বোমাসহ তিনটি বোমা উদ্ধারের খবর পাওয়া গেলেও র‌্যাব বলেছে সেগুলো বোমা নয়। বোমা সদৃশ বস্তু। র‌্যাবের যশোর ক্যাম্প ইনচার্জ মেজর সরোয়ার জানান, 'ককটেলের' মত দেখতে বস্তুর সঙ্গে ঘড়ি ফিট করা ছিল। এগুলো টাইম বোমা বা হাতবোমাও নয়। এর আগে শার্শা পুলিশ জানিয়েছিল উপজেলার চটকাপোতা গ্রাম থেকে সকালে একটি শক্তিশালী টাইম বোমা ও দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। গ্রামের ইসলাম গণির ছেলে তোতার গোয়াল ঘরের পেছনে ওইগুলো পাওয়া গেছে। শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বোমাগুলো পরীক্ষা এবং তা নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। এদিকে শার্শার গোগাকালিনিয়া গ্রামে রোববার রাতে অভিযান চালিয়ে ১০ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাব। পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, "নাশকতা সৃষ্টির জন্য বোমা ও বিস্ফোরক আনা হয়েছে কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে। গোয়েন্দারা কর্মকর্তারাও তদন্ত শুরু করেছে।" আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৮০৮ ঘ.