২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিল প্রকল্পের জন্য সিএনজি স্টেশন উচ্ছেদ

হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের জন্য তেজগাঁও এলাকায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশন শনিবার উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দুপুরে এফডিসি'র বিপরীতে 'মিডওয়ে সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশন' উচ্ছেদের জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 07:53 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজন টোয়েন্টিফোর ডটকম)- হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের জন্য তেজগাঁও এলাকায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশন শনিবার উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দুপুরে এফডিসি'র বিপরীতে 'মিডওয়ে সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশন' উচ্ছেদের জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়। রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে উচ্ছেদ শুরু করে সন্ধ্যার দিকে তা শেষ হয়। তিনি বলেন, "রেলওয়ের জমি লিজ নিয়ে ওই স্টেশন স্থাপন করা হয়েছিল। স্টেশনের মালিক সাদ রহিম চৌধুরী হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনে জায়গা ছেড়ে দেবেন বলে লিজ নেয়ার সময় রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সে অনুযায়ী ৩ মাস আগে বিজ্ঞপ্তি দিয়ে তাকে স্টেশন সরাতে বলা হয়েছিল। কিন্তু তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করায় রাজউক স্টেশনটি উচ্ছেদ করে।" রোকন-উদ-দৌলা বলেন, "এ জায়গাটি রেল কর্তৃপক্ষ রাজউককে হস্তান্তর করেছে। তবে মানবিক কারণে সিএনজি স্টেশনটি আবার স্থাপনের জন্য জমি খোঁজা হচ্ছে।" 'মিডওয়ে সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশন' এর মালিক সাদ রহিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ১৫ বছরের জন্য রেলওয়ের এক বিঘা জমি লিজ নেন। আড়াই বছর আগে সিএনজি স্টেশনটি স্থাপন করতে তার তিন কোটি ২৫ লাখ টাকা খরচ হয়। আবার সিএনজি স্টেশন স্থাপনের জন্য রেল কর্তৃপক্ষ তাকে নতুন জমি দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে বলেও সাদ জানান। তিনি দাবি করেন, প্রতিদিন প্রায় আড়াই হাজার গাড়ি এ স্টেশন থেকে গ্যাস নিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/জেকে/০১৫০ ঘ.