২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইআইপি মর্যাদা পাবেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্তরা

সরকার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ব্যক্তিদের 'ইন্টেলেকচুয়াল ইমপর্টেন্ট পারসন' (আইআইপি) হিসেবে মর্যাদা দেবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ব্যক্তিদের 'ইন্টেলেকচুয়াল ইমপর্টেন্ট পারসন' (আইআইপি) হিসেবে মর্যাদা দেবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। বৃহস্পতিবার নিজের মন্ত্রণালয়ে কার্যালয়ে রাশেদা কে চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই এ সংক্রান্ত একটি প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।" উপদেষ্টা বলেন, "আইআইপি মর্যাদা প্রাপ্তরা কর্মাশিয়াল ইমপর্টেন্ট পারসনদের (সিআইপি) মতো সুযোগ-সুবিধা পাবেন। তবে আইআইপিরা আজীবন এই সুবিধা ভোগ করতে পারবেন।" বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের নাগরিকদের রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা ও একুশে পদক দিয়ে সম্মান জানানো হয়। এ পর্যন্ত দুই শতাধিক ব্যাক্তিকে এ দুটো রাষ্ট্রীয় পদকে ভূষিত করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এডি/ইএইচবি/টিএইচ/জেকে/১৮৫২ ঘ.