মাদারীপুর, ডিসেমন্বও ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেরি স্বল্পতার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথের কাওরাকান্দি ফেরিঘাটে শুক্রবার যানজট সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে সন্ধ্যার পর যানজট কমে আসতে শুরু করেছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
ফেরি স্বল্পতা, নৌ চ্যানেলের বিভিন্ন স্থানে ডুবোচর জাগায় পারাপারে যাত্রীদের অতিরিক্ত এক থেকে দেড় ঘণ্টা সময় বেশি লাগছে।
কাওড়াকান্দি ফেরিঘাটের ইজারাদার আলীমুজ্জামান চৌধূরী জানান, ফেরিঘাট থেকে খানবাড়ী পর্যন্ত মহাসড়কের দু'পাশে প্রায় আড়াই কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাস, শতাধিক গরু বহনকারী ট্রাক দাঁড়িয়ে আছে পারাপারের অপেক্ষায়।
ঢাকা থেকে বরিশালগামী বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের শামসুল আলম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি শুক্রবার সকাল ১০টায় ঢাকা থেকে বের হয়ে কাওড়াকান্দি ঘাট অতিক্রম করতে পাঁচ ঘণ্টা সময় লেগেছে। স্বাভাবিক সময়ের চেয়ে দু'ঘণ্টা বেশি লেগেছে।
গত দু'দিন থেকে ঢাকা-ভাংগা-বরিশাল মহাসড়কের কাওড়াকান্দি ফেরিঘাটে যানজট চলছে। শুক্রবার সকাল থেকে যানজট আরও বাড়ে।
বিআইডব্লিউটিএর নিয়ন্ত্রণাধীন কাওড়াকান্দি ঘাট ইন-চার্জ মো. জাহাঙ্গীর হোসেন জানান, বর্তমানে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে যানবাহন পারাপারের জন্য ১০টি ফেরি থাকলেও একটি রয়েছে অচল। বাকি নয়টির মধ্যে চলাচল করছে মাত্র ছয়টি। শুষ্ক মৌসুম শুরু হওয়ায় পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর পানি হ্রাস পাওয়ায় এবং বিভিন্ন স্থানে চর জেগে ওঠায় ঘন কুয়াশার মধ্যে ফেরি চলাচলে মারাত্মক বিঘ
bdnews24