২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন বৃহস্পতিবার সুনামগঞ্জে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 09:57 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

সুনামগঞ্জ, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন বৃহস্পতিবার সুনামগঞ্জে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সুনামগঞ্জ জেলা নির্বাচনী কর্মকর্তা উত্তম কুমার পাল এতথ্য জানান। তিনি বলেন, " সুনামগঞ্জ-৪ (সদর, বিশ্বম্ভরপুর) আসনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট স্বতন্ত্র প্রার্থী হলেও আড়াই হাজার ভোটারের স্বাক্ষর জমা না দেওয়ায় এবং সুনামগঞ্জ-৫ (ছাতক, দোয়রাবাজার) আসনে জমিয়তে উলামায়ের প্রার্থী জামিলুর রহমান চৌধুরী হলফনামায় আয় ব্যয়ের হিসাব না দেখানোয় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৫৪৯ ঘ.