২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭তম বিসিএসের বাতিল পরীক্ষায় উত্তীর্ণদের পিএসসি অবরোধ

চাকরি দাবিতে ২৭তম বিসিএসের বাতিল পরীক্ষায় উত্তীর্ণ আন্দোলনকারীরা মঙ্গলবার চার ঘণ্টারও বেশি সময় সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয় অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 08:54 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি দাবিতে ২৭তম বিসিএসের বাতিল পরীক্ষায় উত্তীর্ণ আন্দোলনকারীরা মঙ্গলবার চার ঘণ্টারও বেশি সময় সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয় অবরোধ করে রাখে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে অর্ধশতাধিক আন্দোলনকারী তেজগাঁওয়ে পিএসসি ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। ওই সময় পিএসসির কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। দুপুর দেড়টার দিকে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, প্রায় ৫০-৬০ জন লোক পিএসসি ভবনের জানালার কাঁচ ভাংচুর করে এবং প্রধান ফটকে তালা দেয়। তারা কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ রেখে ফটকের সামনে সমাবেশ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে। কাফরুল থানার এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, "পুলিশ কয়েকজনকে আটক করলে বাকিরা স্বেচ্ছায় পুলিশের গাড়িতে উঠে পড়ে।" ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রকিব সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটক সবাইকে কাফরুল থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" ক'জনকে আটক করা হয়েছে- জানে ত চাওয়া হলে তিনি বলেন, "তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।" এদিকে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে নেওয়ার পর পিএসসি চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মঞ্জুর হোসেন সাংবাদিকদের হাতে একটি কাগজ ধরিয়ে দেন। এতে বলা হয়েছে, "২৭তম বিসিএস পরীক্ষায় সুপারিশ না পাওয়া কতিপর ক্ষুব্ধ প্রার্থী সরকার ও পিএসসিকে বিবাদি করে হাইকোর্টে একটি রিট আবেদন করেছে। মামলা দুটি হাইকোর্টে বিচারাধীন থাকায় কমিশন এ বিষয়ে কোনও বক্তব্য রাখার পক্ষপাতি নয়। কমিশন আশা করছে, সংশি