২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা আইনে গ্রেপ্তার চার বিদেশি ৫ দিনের রিমান্ডে

ডলার জাল করার উপকরণসহ গ্রেপ্তারকৃত চার বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডলার জাল করার উপকরণসহ গ্রেপ্তারকৃত চার বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম আব্দুর রহিম এই আদেশ দেন। চার বিদেশি হলেন- গিনি'র কামানো মাইকেল, বালামো অ্যান্টনি, ফ্রান্সের ম্যাকেওহি গাইমারলিন ও ক্যামেরুনের কোয়ামি কিফু এমি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ পরিদর্শক প্রভাত কুমার নন্দী এই চারজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ প্রতিবেদনে বলা হয়, ওই চার বিদেশিকে মঙ্গলবার রাতে ইস্কাটনের ইস্টার্ন টাওয়ার ও আশকোনার হোটেল মোস্তফা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডলার তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জেকে/এসকে/২২১১ঘ.