২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অরুণ নন্দীর মরদেহ ঢাকায়

ঢাকায় এসে পৌঁছেছে অরুণ নন্দীর মরদেহ। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ শ্রদ্ধা জানানোর পর চাঁদপুরে সৎকার করা হবে। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের উদ্যোগে সোমবার এই জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাঁতারুর মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---ঢাকায় এসে পৌঁছেছে অরুণ নন্দীর মরদেহ। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ শ্রদ্ধা জানানোর পর চাঁদপুরে সৎকার করা হবে। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের উদ্যোগে সোমবার এই জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাঁতারুর মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। বেনাপোল সীমান্তে তা গ্রহণ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। মরদেহ ঢাকায় পৌঁছানোর পর সন্ধ্যায় কিছুক্ষণের জন্য নেওয়া হয় মীরপুর সুইমিং কমপ্লেক্সে। সেখানে হাজির হয়েছিলেন অরুণ নন্দীর সাঁতারের বন্ধুরা। সবাই যেন শেষ শ্রদ্ধা জানাতে পারে সেজন্য মঙ্গলবার সকাল ১০টায় অরুণ নন্দীর মরদেহ নেওয়া হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। তারপর দুপুরে পাঠিয়ে দেওয়া হবে তার গ্রামের বাড়ি চাঁদপুরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৬৫০ঘ.