২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আদালত থেকে আসামির পলায়ন

চট্টগ্রাম আদালত ভবনের হাজতখানা থেকে বৃহস্পতিবার দুপুরে এক আসামি পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া আবু সৈয়দের (৩৫) বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন। তার বাড়ি জেলার রাঙ্গুনিয়া উপজেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আদালত ভবনের হাজতখানা থেকে বৃহস্পতিবার দুপুরে এক আসামি পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া আবু সৈয়দের (৩৫) বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন। তার বাড়ি জেলার রাঙ্গুনিয়া উপজেলায়। জেলা কোর্ট পরিদর্শক আবদুল ওয়াহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামি আবু সৈয়দকে হাজতখানায় ঢোকানোর পরপরই সে বমি করতে শুরু করে। এ কারণে বাইরে নেওয়া হলে সে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ সদস্যদের অসাবধানতায় এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় কোতোয়ালি থানায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার আমেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাজতের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কোনো গাফিলতি ছিল কিনা সেটি অনুসন্ধানের জন্য কোর্ট ইন্সপেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে। অনুসন্ধানের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এসএনডি/২১১৮ ঘ.