নীলফামারী, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীতে এরশাদের কর্মীসভায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার একটি মামলা হয়েছে।
একুশে টিভি'র আহত সাংবাদিক মঞ্জুরুল আলম সিয়াম বাদী হয়ে জয়নাল আবেদীন, জালাল, মোজাফফর হোসেন, সুজাউল ও মহিউদ্দিন মহিকে আসামি করে সদর থানায় এ মামলা দায়ের করেন।
পুলিশ মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার মূল নায়ক জয়নাল আবেদীনসহ অন্যরা এখনও গ্রেপ্তার হয়নি।
এ ঘটনার প্রতিবাদে এবং জয়নাল আবেদীনসহ অন্যদের অবিলম্বে গ্রেপ্তার সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছেন স্থানীয় সাংবাদিকরা।
বুধবার দুপুরে নীলফামারী প্রেসক্লাবে এক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এ কর্মসূচির অংশ হিসেবে বৃহষ্পতিবার মৌন মিছিল এবং এক সপ্তাহ কালো ব্যাজ ধারণ, শুক্র ও শনিবার একঘণ্টা করে কলম বিরতি, রোববার মুখে কালো কাপড় বেঁধে পদযাত্রা, সোমবার 'স্বাধীনতা অম্লান' স্মৃতিস্তম্ভের পাদদেশে মানববন্ধন, মঙ্গলবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান এবং বৃহষ্পতিবার প্রেসক্লাব চত্বরে সাংবাদিক সমাবেশ।
প্রবীণ সাংবাদিক মোজাহিদ-বিন-খয়রাত-এর সভাপতিত্বে সভায় সাংবাদিক ফজলুর রহমান, শামসুল ইসলাম, আতিয়ার রহমান বাড্ডা, ওয়াহেদুজ্জামান নান্না, মোশাররফ হোসেন, তাহমিন হক ববী, হাসান রাব্বী প্রধান, আজিজুল বুলু, ভূবন রায় নিখিল, দীপক আহমেদ, সাদেক আনোয়ার প্রিন্স, সিদ্দিক কাজল, ফরহাদ আলম নয়ন, সুভাষ চন্দ্র বিশ্বাস, শীষ রহমান, আবু সাঈদ অপু, আল-আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদ এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
মঙ্গলবার এরশাদের কর্মীসভার সংবাদ সংগ্রহ করতে গিয়ে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও তার সহযোগীদের হামলায় স্থানীয় ছয় সাংবাদিক আহত হন।
এদের মধ্যে গুরুতর আহত একুশে টিভির নীলফামারী প্রতিনিধি মঞ্জুরুল আলম সিয়ামকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সিয়ামকে দেখে ফেরার সময় হাসপাতাল চত্ব
bdnews24