ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যসহ তিন প্রধানকে অপসারণের প্রতিবাদে বুধবার তিন ঘণ্টা বিক্ষোভ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত বিএনপি সমর্থক চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।
এ কারণে দায়িত্ব নেওয়ার প্রধম দিন কার্যালয়ে ঢুকতে পারেননি নতুন উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ। তবে তারা স্ব স্ব পদে যোগ দিয়েছেন।
সকাল ১১টা থেকে বিক্ষোভ শুরু হয়ে করে বিএনপি সমর্থক চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। তারা দুপুর আড়াইটা পর্যন্ত উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্যের (প্রো-ভিসি) কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করে। নতুন উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ বুধবার কার্যালয়ে যাননি।
প্রতিবাদকারীরা উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে পূর্ববর্তীদের সরিয়ে দলীয় লোক নিয়োগ দেওয়ার অভিযোগ এনে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন।
তবে আওয়ামী লীগ সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদের চিকিৎসকরা নতুন নিয়োগকে স্বাগত জানিয়েছেন।
দায়িত্ব নিয়ে নতুন উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, তিনি বিএসএমএমইউর কার্যক্রম গতিশীল রাখতে সচেষ্ট হবেন।
মঙ্গলবার রাতে বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক মো. তাহির, উপ-উপাচার্য অধ্যাপক এমএ মজিদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক মবিন খানকে অপসারণ করে সরকার। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক নজরুল ইসলামকে।
দু'জন উপ-উপাচার্য হিসেবে যথাক্রমে পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক ডা. চৌধুরী আলী কাওসার ও প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. মো. কামাল নিয়োগ পেয়েছেন। কোষাধ্যক্ষ করা হয়েছে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. রুহুল আমিনকে।
নতুন নিয়োগপ্রাপ্তরা বুধবার বিশ্ববিদ্যালয়ে স্ব স্ব যোগ দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক (রেজিস্ট্রার) মো. আব্দুল গফুর।
নতুন এ নিয়োগের বিরোধিতা করে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর বিএসএসএমইউ শাখার সভাপতি ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, "সরকার হাস্যকর অজুহাতে এই পদ থেকে দায়িত্বরতদের অপসারণ করে দলীয় লোকদের নিয়োগ দিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।"
তিনি বলেন, "যাদের অপসারণ করা হয়েছে, তাদের দুইজনকে এই সরকারই নিয়োগ দিয়েছিল। যে প্রক্রিয়ায় তাদের অপসারণ করা হয়েছে, তা চিকিৎসক সমাজের জন্য অবমাননাকর। এতে সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ
bdnews24