২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে ৪ জন কারাগারে

চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় মিটার ছাড়া বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মঙ্গলবার চারজনকে কারাগারে পাঠিয়েছে বিদ্যুৎ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় মিটার ছাড়া বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মঙ্গলবার চারজনকে কারাগারে পাঠিয়েছে বিদ্যুৎ আদালত। শাস্তি পাওয়া চারজন হলেন- ফৌজদারহাটের সলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য সফিউল আলম, একই এলাকার মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মো. আজাদ ও দক্ষিণ সলিমপুরের আসিফ হোসেন। চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে এদের বিরুদ্ধে গত ২৫ সেপ্টেম্বর বিদ্যুৎ আদালতে মামলা করেন ফৌজদারহাটের উপ-বিভাগীয় প্রকৌশলী দুলাল হোসেন। তাদের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ আদালতে মঙ্গলবার শুনানির ধার্য দিনে আসামিরা জামিনের আবেদন করেন। কিন্তু চট্টগ্রাম (উত্তর) বিদ্যুৎ আদালতের বিচারক আব্দুর রশিদ তা মঞ্জুর না করে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/এসএনডি/২১১৪ ঘ.