মাগুরা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী শ্মশান ঘাট কালী মন্দিরে সোমবার রাতে একটি কালী ও আটটি রাধাগোবিন্দ'র প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় রাতেই কাজলী শ্মশান ঘাট মন্দির কমিটির সভাপতি নির্মলেন্দু ঘোষ শ্রীপুর থানায় মামলা করেছেন। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাত ৮টার দিকে প্রতিমা ভাঙচুর করা হয়। নির্জন স্থানে পরিত্যাক্ত অবস্থায় থাকা প্রতিমাগুলো ভাঙচুরের সঙ্গে সা
bdnews24