মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রস্তাব উপদেষ্টা পরিষদে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সংক্রান্ত প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মন্ত্রণালয় থেকে তা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হতে পারে।"
বাংলাদেশে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য এটি ছিল তৃতীয় দফা দরপত্র। তবে শুধু সাগরে অনুসন্ধানের জন্য এটিই প্রথম দরপত্র। যোগ্যতা যাচাই-বাছাইয়ে দুটি প্রতিষ্ঠান- যুক্তরাষ্ট্রের কনোকো ফিলিপস ও টাল্লো বাংলাদেশ লিমিটেড এ কাজ পাওয়ার জন্য মনোনীত হয়েছে।
অনুমোদিত উৎপাদন-বণ্টন চুক্তি অনুসারে, তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান দুটি পেট্রোবাংলার অনুমোদন সাপেক্ষে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) হিসাবে গ্যাস রপ্তানি করতে পারবে। এছাড়া 'অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ করে' তেল রপ্তানি করতে পারবে।
এর আগে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবটি তোলা হলে কমিটি মন্ত্রণালয়কে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছিল। প্রধান উপদেষ্টা নিজে এ মন্ত্রণালয়ে দায়িত্বে থাকায় অনুমোদনের জন্য গত মাসের শেষ দিকে প্রস্তাবটি তার কাছে পাঠানো হয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যোগ্যতা যাচাইয়ের পর কনোকো ফিলিপস ও টাল্লোকে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য মনোনীত করা হয়। উপদেষ্টা পরিষদে অনুমোদন হলে পেট্রোবাংলা প্রতিষ্ঠান দুটিকে উৎপাদন-বণ্টন চুক্তি স্বাক্ষরের জন্য আমন্ত্রণ জানাবে।
কনোকো ফিলিপস গভীর সাগরে আটটি ব্লক (১০, ১১, ১২, ১৫, ১৬, ১৭, ২০ ও ২১ নম্বর) এবং টাল্লো ৫ নম্বর ব্লকে অনুসন্ধানের জন্য মনোনীত হয়েছে।
গভীর ও অগভীর সমুদ্রের ২৮টি ব্ল
bdnews24