২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভোগান্তির একশেষ

নিম্নচাপের প্রভাবে সারা দেশে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া বিভাগ বলেছে, এরকম অবস্থা আরও দু'তিনদিন অব্যাহত থাকতে পারে। (আরও তথ্যসহ ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 05:28 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, ২৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নিম্নচাপের প্রভাবে সারা দেশে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া বিভাগ বলেছে, এরকম অবস্থা আরও দু'তিনদিন অব্যাহত থাকতে পারে। (আরও তথ্যসহ ২) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও জোরদার হয়ে উত্তর উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে অগ্রসর হতে পারে। রোববার সকাল থেকে রাজধানী ঢাকায় রাস্তাঘাটে মানুষের চলাচল দেখা গেছে বেশ কম। হাতে গোনা রিকশার জন্য পথে নামা মানুষের মধ্যে একরকম প্রতিযোগিতা চলেছে অনেক জায়গায়। ভিজে একশা আর ঠাণ্ডায় কাহিল রিকশাঅলারাও ভাড়া হেঁকেছেন সুযোগ বুঝে। আবহাওয়াবিদ মোঃ ছানাউল হক মণ্ডল সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিম্নচাপের কারণে ঢাকাসহ সারা দেশে যে বৃষ্টি হচ্ছে তা আরও দুই থেকে তিনদিন স্থায়ী হতে পারে। তবে এর ফলে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এমডি/এসকে/১২২৮ঘ.